১১ ফেব্রুয়ারী, ২০২১ ০১:০৬ পিএম

৩৮তম স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের ওরিয়েন্টেশন ১৪ ফেব্রুয়ারি

৩৮তম স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্তদের ওরিয়েন্টেশন ১৪ ফেব্রুয়ারি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ৩৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদানপত্র গ্রহণ ও ওরিয়েন্টেশন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-২ অধিশাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ৩৮তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসক কর্মকর্তাদের জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি বেলা ১১টায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সম্মেলন কক্ষে যোগদানপত্র গ্রহণ ও ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব উপস্থিত থেকে নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন।

এতে আরও বলা হয়েছে, ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ২৭ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপনের অনুচ্ছেদ (ঝ) ও (ট) এ বর্ণিত বিধানাবলি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্রাদি পদায়নকৃত কর্মস্থলে সংশ্লিষ্ট সিভিল সার্জনের কার্যালয়ে দাখিল করতে হবে।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও  সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

► বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ওরিয়েন্টেশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক