সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ৮৫ চিকিৎসককে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন বিষয়ে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত ৮৫ চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে বদলি ও পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে গত বছর ২৪ নভেম্বরে ৪৫.০০.০০০০.১৪৭.১২.০৩৬.১৯ (অংশ-২)- ৮০৮ ৪ ৪৫.০০.০০০০.১৪৭.১২.০৩৬.১৯ (অংশ- ২)- ৮০৯ স্মারকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বর্ণিত কর্মকর্তাদের তাঁদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
বদলি ও পদায়নপ্রাপ্ত চিকিৎসকদের মধ্যে অর্থোপ্লাষ্টি বিভাগে একজন, ইপিডেমিওলজি বিভাগে একজন, এন্ডোক্রাইনোলজি বিভাগে ছয়জন, সোস্যাল সাইক্রিয়াট্টিতে একজন, কলোরেক্টাল সার্জারি বিভাগে দুইজন, ডেন্টাল রেডিওলজিতে একজন, নিউরো ট্রমা সার্জারিতে একজন, নিউরোপ্যাথলজিতে একজন, পেডিয়াট্রিক অফথালমোলজিতে একজন, পেডিয়াট্রিক অর্থোপেডিক সার্জারিতে তিনজন, পেডিয়াট্রিক নিউরোসার্জারিতে একজন, পেডিয়াট্রিক নেফ্রোলজিতে একজন চিকিৎসক রয়েছেন।
পেডিয়াট্রিক হেমাটোলজি অ্যান্ড অনকোলজির দুইজন, প্লাষ্টিক সার্জারির ১৬ জন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলাইটেশনে ১৩ জন, ভাইরোলজির চার জন, ভাসকুলার সার্জারির দুইজন, ভিট্রিও রেটিনার একজন, কারিকুলাম ডেভেলপমেন্ট অ্যান্ড ইভ্যাল্যুয়েশনের একজন, রেডিওথেরাপির সাতজন, রেডিয়েশন অনকোলজির দুইজন, সার্জিক্যাল অনেকোলজির তিনজন, স্পাইন সার্জারির একজন এবং স্পোর্টাস মেডিসিন অ্যান্ড অর্থোস্কপিতে তিনজনকে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন ও বদলি করা হয়েছে।
এছাড়া হেপাটোবিলিয়ারি সার্জারিতে একজন, হেমাটোলজি পাঁচ, হ্যান্ড অ্যান্ড মাইক্রোসার্জারিতে দুইজন, পেডিয়াট্রিক কার্ডিওলজিতে একজন, হিস্টোপ্যাথলজিতে একজনকে পদায়ন ও বদলি করা হয়েছে।
এতে আরও বলা হয়, পদায়নকৃত কর্মকর্তারা আগামী ১৬ ফেব্রুয়ারির মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ১৭ ফেব্রুয়ারি পূর্বাহ্নে নিজ নিজ কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন। তাঁদের কর্মস্থলে যোগদানের ব্যর্থতায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পদায়নকৃত কর্মকর্তাগণের যোগদানপত্র প্রাপ্তির পর নিজ নিজ প্রতিষ্ঠান প্রধান যোগদানপত্র গ্রহণ করে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়ে অবহিত করবেন । লিয়েন,প্রেষণ বা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের তা শেষে যোগদানের পর পদোন্নতি বা পদায়ন কার্যকর হবে। মাতৃত্বকালীন ছুটি ভোগরত কর্মকর্তাদের মাতৃত্বকালীন ছুটি শেষে যোগদানের পর পদোন্নতি বা পদায়ন কার্যকর হবে।
-
০৭ ফেব্রুয়ারী, ২০২১
-
১২ নভেম্বর, ২০২০
-
২৩ অক্টোবর, ২০২০
-
০৬ অক্টোবর, ২০২০
-
০৫ অক্টোবর, ২০২০
-
০৫ মে, ২০২০