০৫ মে, ২০২০ ০৪:২০ পিএম

অধ্যাপক হলেন পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক

অধ্যাপক হলেন পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসককে অধ্যাপক পাদে পদায়ন করে বিজ্ঞপ্তি প্রকাশে করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রোববার (৩ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ পারা ১ অধিশাখার উপসচিব আবু নূর মো. শামসুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাগণকে পুনারাদেশে না দেয়া পর্যন্ত পার্শ্বে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হয়েছ। 

পদোন্নতি পওয়া কর্মকর্তারা হলেন, জাতীয় হৃদরোগ ইন্সিটিটিউট ও হাসপতালের ডা. সৈয়দ নিসির উদ্দিন, ডা. মো. মামুনুর রশীদ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ডা. বিমল চন্দ্র শীল, রাজশাহী মেডিকেল কলেজের ডা. মো. আব্দুল আলিম এবং শেখ রাসেল গেস্ট্রোলিভার ইনষ্টিটিউট ও হাসপাতালের ডা. তৌহিদুল করিম মজুমদার। 

উল্লেখিত প্রত্যেক বিশেষজ্ঞ চিকিৎসককে নিজ নিজ প্রতিষ্ঠানে অধ্যাপক পদে পদায়ন করা হয়েছে। 

এতে আরও বলা হয়, আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যসেবা বিভোগের যুগ্নসচিব, পদায়ন পাওয়া প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে। জনস্বার্থে প্রচারিত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রজ্ঞাপন
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক