লকডাউন খোলার ব্যাপারে সরকারকে পরামর্শ দেবে করোনা জাতীয় কমিটি
মেডিভয়েস রিপোর্ট: দেশে চলমান লক ডাউন খোলার ব্যাপারে ১৭ সদস্যের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত জাতীয় করোনা টেকনিক্যাল পরামর্শক কমিটি সরকারকে পরামর্শ দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৫ মে) মন্ত্রণালয়ে জাতীয় করোনা টেকনিক্যাল পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশব্যাপি চলমান লক ডাউন খোলার ব্যাপারে ১৭ সদস্যের বিশেষজ্ঞ ও অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত জাতীয় করোনা টেকনিক্যাল পরামর্শক কমিটি সরকারকে পরামর্শ দেবে। একই সাথে ঈদে শপিংমল, দোকান-পাট বন্ধ রাখা হবে কিনা সে ব্যাপারেও কমিটি সরকারকে জানাবে। দেশের উচ্চ শ্রেণির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামত অবশ্যই গুরুত্বের সাথে বিবেচনা করবে সরকার।
তিনি আরও বলেন, কমিটির সদস্যরা দেশের বিভিন্ন সরকারি, বেসরকারি হাসপাতালে টেস্টিং সুবিধা বৃদ্ধি, চিকিৎসকদের পিপিই ব্যবহারে সতর্কতা অবলম্বন করা, সরকারি ও বেসরকারি হাসপাতালে মন্ত্রণালয় থেকে সমন্বয় বৃদ্ধি করাসহ নানা গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
এ সময় টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, করোনার ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ রোগীরা যেনো ভুগান্তির স্বীকার না হয় সে বিষয়ে করনীয় নিয়ে তারা সরকারকে পরামর্শ দিচ্ছেন। নন-কোভিড হাসপাতালের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা, পরীক্ষায় বেশি সময় নষ্ট না করা, প্রথম পরীক্ষায় আক্রান্ত ব্যক্তির নেগেটিভ ফলাফল এলে তাকে দ্বিতীয়বার পরীক্ষায় সময় ক্ষেপন না করতে তারা সংশ্লিষ্টদের পরামর্শ প্রদান করছেন বলেও জানান তিনি।
ব্রিফিং শেষে জাহিদ মালেক সভায় উপস্থিত সাংবাদ কর্মীদের সুরক্ষার জন্য প্রত্যেককে একসেট করে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) প্রদান করেন।
স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটি সদস্যবৃন্দ।
উল্লেখ, গত ১৮ এপ্রিল স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন এবং এর প্রেক্ষিতে উদ্ভত পরিস্তিতি মোকাবেলার লক্ষ্যে শিশু বিশেষজ্ঞ এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহকে সভাপতি ও রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরাকে সদস্য সচিব করে ১৭ সদস্যের একটি উচ্চ পর্যায়ের জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি গঠন করা হয়।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪