তিন চিকিৎসককে পদায়ন করে প্রজ্ঞাপন
মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারের তিন চিকিৎসককে বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য বা স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাদের তাঁদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।
পদায়ন হওয়া কর্মকর্তারা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. শহিদুল্লাহ। তাকে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে সুপারিনটেনডেন্ট পদে পদায়ন করা হয়েছে। এর আগে ওএসডি কর্মকর্তা হিসেবে সহকারী পরিচালক হিসেবে সংযুক্ত ছিলেন।
অপর কর্মকর্তারা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মোহাম্মদ মেজবাহুল হাসান চৌধুরী ও ডা. রাজীব পালিত। তাদেরকে যথাক্রমে নীলফামারী জেনারেল হাসপাতালের সুপার সুপারিনটেনডেন্ট ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক পদে পদায়ন করা হয়েছে। এর আগে ডা. মেজবাহ ও রাজীব ওএসডি কর্মকর্তা হিসেবে সহকারী পরিচালক পদে পদায়ন হওয়া প্রতিষ্ঠানেই সংযুক্ত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা এ প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবমুক্তির সময় কর্মকর্তারা বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহন করবেন। তাঁরা এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর কর্মস্থলে মুভ ইন হবেন।