রিমান্ড শেষে কারাগারে স্বাস্থের মালেক
মেডিভয়েস ডেস্ক: অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুই মামলায় ১৪ দিনের রিমান্ড শেষে স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আবদুল মালেককে কারাগারে পাঠিয়েছে আদালত।
আজ সোমবার (৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত শুনানি শেষে তাকে করাগারে পাঠানোর আদেশ দেন। এসময় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে।
সূত্রে জানা যায়, পুলিশের দায়ের করা দুই মামলায় মালেক ড্রাইভারকে ১৪ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়। এসময় তদন্ত কর্মকর্তা তুরাগ থানার উপপরিদর্শক (এসআই) রুবেল শেখ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামির পক্ষের আইনজীবী জিএম মিজানুর রহমান জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে আদলত তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
এর আগে অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২০ সেপ্টেম্বর ভোরে রাজধানীর তুরাগ এলাকা থেকে গাড়িচালক মালেককে গ্রেপ্তার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ বাংলাদেশি টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরদিন দুই মামলায় তার সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।