২৩ অক্টোবর, ২০২০ ০৪:৪৩ পিএম

বাগেরহাট ও সাতক্ষীরা ম্যাটসের অধ্যক্ষ হলেন দুই চিকিৎসক

বাগেরহাট ও সাতক্ষীরা ম্যাটসের অধ্যক্ষ হলেন দুই চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মরত দুই চিকিৎসক কর্মকর্তাকে বাগেরহাট ও সাতক্ষীরা মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলে (ম্যাটস) অধ্যক্ষ পদে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।

পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ডা. মো. ইদ্রিস মিঞা। তাঁকে ওএসডি কর্মকর্তা হিসেবে বাগেরহাট মেডিকেল অ্যাসিসট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ হিসেবে সংযুক্ত করা হয়েছে। এর আগে তিনি সাতক্ষীরার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে সংযুক্ত ছিলেন।

অপর কর্মকর্ত হলেন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (ওএসডি) ডা. মো. কামরুল ইসলাম। তাঁকে ওএসডি কর্মকর্তা হিসেবে সাতক্ষীরার ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (ম্যাটস) অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি একই পতিষ্ঠানে কর্মরত ছিলেন।

এছাড়া মল্লিকা খাতুন স্বাক্ষরিত অপর এক আদেশে চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. নুর হোসেন  ভুইয়াকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশে জনস্বার্থে জারি করা এসব আদেশে অবিলম্বে কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক