২৩ অক্টোবর, ২০২০ ০৩:৪৮ পিএম

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৮৬

করোনায় আরও ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৮৬

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জন মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬১ জনে। এ সময় আরও এক হাজার ৫৮৬ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে। 

আজ শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১১টি করোনা পরীক্ষাগারে ১৩ হাজার ৮৫৭টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে আগের কিছুসহ ১৪ হাজার ১১৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি। পরীক্ষায় আরও এক হাজার ৫৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৯৬ হাজার ৪১৩ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একদিনে মৃত ১৮ জনের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী একজন। তাঁদের প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ৪৩৫ জন (৭৬ দশমিক ৯৮ ভাগ) ও নারী এক হাজার ৩২৬ জন (২৩ দশমিক ০২ ভাগ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৫৩৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াল তিন লাখ ১২ হাজার ৬৫ জনে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১ দশমিক ২৩ ভাগ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ ভাগ। আর মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৭২ ভাগ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ ভাগ।

বিজ্ঞপ্তিতে মৃতুদের বয়স ভিত্তিক তথ্য তুলে ধরে বলা হয়, বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১১৪ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন এবং ষাটোর্ধ্ব ১২ জন ছিলেন। এছাড়া বিভাগ ভিত্তিক বিশ্লেষণেঢাকা বিভাগের ১২ জন এবং রাজশাহী বিভাগের দুইজন রয়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৭ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা ১১ লাখ ৩৭ হাজারের অধিক। তবে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ কোটি ৮৩ লাখের অধিক মানুষ। বাংলাদেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক