০২ ফেব্রুয়ারী, ২০২১ ০৪:৩৭ পিএম

কুষ্টিয়া মেডিকেলে অস্থায়ীভাবে ১৮টি পদ সৃজন

কুষ্টিয়া মেডিকেলে অস্থায়ীভাবে ১৮টি পদ সৃজন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে ১৮টি নতুন পদ তৈরির অনুমোদন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ইস্যু করা মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ অধিশাখার উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘আদিষ্ট হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের জন্য বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে ১৮টি পদ রাজস্বখাতে সৃজনে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হলো।’

নতুন সৃজিত পদগুলোর মধ্যে ফার্মাসিষ্ট পদে একটি, বায়োকেমিস্ট পদে একটি, মেডিকেল টেকনোলজিস্ট পদে ছয়, স্টেনোগ্রাফার-কাম-কম্পিউটার অপারেটর পদে একটি, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে চারটি, একাউনটেন্ট পদে একটি, স্টোর কিপার পদে একটি, সহকারী লাইব্রেরিয়ান পদে একটি, ড্রাইভার পদে একটি পদ সৃজন করা হয়েছে।

এতে আরও বলা হয়, আদেশের অনুলিপির অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের কাছে পাঠানো হয়েছে। কপি পৃষ্ঠাঙ্কনপূর্বক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখা-৬ এর যুগ্মসচিবের স্বাক্ষরিত অংশে বলা হয়েছে, অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। এ আদেশ জারিতে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ, অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয় সম্মত আছে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদ সৃজন
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ সেমিনারে বিশেষজ্ঞদের তথ্য

দেশের ৫৭% স্বাস্থ্যপেশাজীবী অপ্রয়োজনীয়ভাবে শিশুকে গুঁড়াদুধের পরামর্শ দেন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক