হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সৌরভ গাঙ্গুলি
মেডিভয়েস ডেস্ক: প্রথমবারের মত হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির ছয়দিন পর বাসায় ফিরেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ও সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।
আজ রোববার (৩১ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, আজ সকাল ১০টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে ছাড়া পেলেন সৌরভ। নিজ গাড়িতে হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি।
চলতি মাসের শুরুতে মৃদু হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তিনটি হৃদধমনীতে ব্লকেজ পাওয়া গিয়েছিল। প্রাথমিকভাবে দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়েছিল। কয়েকদিন পর সৌরভ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। কিন্তু গত ২৭ জানুয়ারি আবারও বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আরও দুটি স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নেয় মেডিকেল টিম। পরে বৃহস্পতিবার ভারতের প্রখ্যাত হৃদরোগ চিকিৎসক দেবী শেঠি এবং অশ্বিন মেহতার তত্ত্বাবধানে প্রায় ঘণ্টা দেড়েক ধরে অস্ত্রোপচার হয় সৌরভের। তারপর থেকে ক্রমশ সুস্থ হয়ে উঠছেন তিনি।
আপাতত বাড়িতে বিশ্রামে থাকবেন সৌরভ। চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে করবেন। বাড়িতে কড়া নিয়ম মেনে চলতে হবে। তাঁকে নিয়ন্ত্রিত জীবনযাপনের পরামর্শ দেওয়া হয়েছে।
-
৩১ জানুয়ারী, ২০২১
-
২৯ জানুয়ারী, ২০২১
স্বাস্থ্যমন্ত্রী
‘এসডিজি অর্জনে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না’
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ
রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী