৩১ জানুয়ারী, ২০২১ ০১:৫৯ পিএম
‘করোনায় আক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর’
খোন্দকার ইব্রাহিম খালেদ। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গর্ভনর খোন্দকার ইব্রাহিম খালেদ।
আজ রোববার (৩১ জানুয়ারি) তাঁর ছেলে সাঈদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ইব্রাহিম খালেদ কয়েদিন যাবৎ নিউমোনিয়া রোগে ভূগছিলেন। পরে করোনা পরীক্ষার করা হলে তাঁর করোনা পজিটিভ শনাক্ত হয়। তাঁর বাবা রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
তিনি আরও বলেন, ‘বাবা স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন। পরিস্থিতি ভালোর দিকে যাবে বলে আমরা আশা করছি। বাবার করোনা পজিটিভ হওয়ার পরীক্ষা-নিরীক্ষার নিউমোনিয়া ধরা পড়ে। বয়সের কারণে নিউমোনিয়া জটিল আকার ধারণ করতে পারে। তার শারীরিক অবস্থার খুব উন্নতি হচ্ছে না।’
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত