৩১ জানুয়ারী, ২০২১ ০২:৩৯ পিএম

‘হাঙ্গেরিকে করোনা ভ্যাকসিন দেবে বাংলাদেশ’

‘হাঙ্গেরিকে করোনা ভ্যাকসিন দেবে বাংলাদেশ’
ছবি: সংগৃহীত

মেডিভয়েস ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরি বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনার ভ্যাকসিন চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। দেশে করোনার ভ্যাকসিনের যে স্টক আছে সেখান থেকে তাদেরকে দেওয়া হবে বলে জানান তিনি।

আজ রোববার (৩১ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ তথ্য জানান শাহরিয়ার আলম।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বলিভিয়াও আমাদের কাছে চেয়েছে সে বিষয়ে প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।

ভ্যাকসিন নিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইন আছে। আমি ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে আবেদনও করেছি। যাতে এই আইন প্রয়োগ করা হয়।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক