প্রথিতযশা সার্জন ডা. গোলাম রসূল আর নেই
মেডিভয়েস রিপোর্ট: হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন প্রথিতযশা সার্জন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. গোলাম রসূল।
আজ রোববার (৩১ জানুয়ারি) ভোর চারটার দিকে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯০ বছর।
ডা. গোলাম রসূল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়শনের আজীবন সদস্য। এছাড়া তিনি সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশ ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের সভাপতি ছিলেন।
মৃত্যুকালে গোলাম রসূল স্ত্রী, সন্তান-সন্ততি, পরিবার-পরিজন ও ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এ সংক্রান্ত শোক বার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।
ডা. গোলাম রসূলের মৃত্যুতে মেডিভয়েস পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬