২৪ জানুয়ারী, ২০২১ ০৯:২৯ এএম

অনুমোদন পেল দেশের তৈরি আরটি-পিসিআর কিট

অনুমোদন পেল দেশের তৈরি আরটি-পিসিআর কিট
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তকরণে দেশের উদ্ভাবিত প্রথম আরটি-পিসিআর টেস্ট কিটের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ঔষধ প্রশাসন (ডিজিডিএ। এই কিট উদ্ভাবন করেছে বাংলাদেশি বায়োটেক কোম্পানি ওএমসি হেলথকেয়ার (প্রা.) লিমিটেড।

শনিবার (২৩ জানুয়ারি) রাতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা ওএমসি হেলথকেয়ারের আরটি-পিসিআর কিটের পারফরমেন্স দেখেছি। করোনাভাইরাস শনাক্তকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত নিয়ম শতভাগ ঠিকঠাক থাকায় আমরা গত ৩ জানুয়ারি ওএমসি হেলথকেয়ারের কিট বাণিজ্যিকভাবে উৎপাদন এবং সরবরাহ করার অনুমোদন দিয়েছি।

ওএমসি হেলথকেয়ার জানিয়েছে, করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ইউএস সিডিসি নির্দেশিকা অনুযায়ী নির্মিত ওএমসি হেলথকেয়ারের উদ্ভাবিত কিটটি করোনাভাইরাসের মিউটেশনের ধরণ শনাক্তকরণে সম্পূর্ণ সক্ষম। ফলে এই কিটটি করোনাভাইরাসের কার্যকর শনাক্তকরণ এবং ক্লিনিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের জন্য অন্যতম হাতিয়ার হতে পারে।

করোনাভাইরাসে আক্রান্ত রোগী চিহ্নিত করতে নমুনা পরীক্ষার কোনো বিকল্প নেই। ফলে বাংলাদেশে সুলভ মূল্যে প্রচুর পরিমাণ টেস্ট কিট প্রয়োজন। বিদেশ থেকে আনা কিট ভোক্তা পর্যায়ে যে পরিমাণ খরচ হয়, এর চেয়ে ৩০ থেকে ৪০ শতাংশ কম খরচে ওএমসি হেলথকেয়ার এর কিট দিয়ে টেস্ট করা যাবে।

ওএমসি হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল কবির বলেন, আমাদের প্রাথমিকভাবে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার করোনার আরটি-পিসিআর পরীক্ষায় কিট উৎপাদন করার সক্ষমতা রয়েছে এবং প্রয়োজনে এই সক্ষমতা বাড়ানো যাবে। কিটের সর্বোচ্চ গুণগতমান নিশ্চিত করতে আমরা স্বয়ংক্রিয় অটোমেটিক প্রোডাকশন লাইন ব্যবহার করেছি। 

তিনি বলেন, ঔষধ প্রশাসন এবং আইইডিসিআরের সর্বাত্মক সহযোগিতায় কিটটির অনুমোদন দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : আরটি-পিসিআর
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক