২০ জানুয়ারী, ২০২১ ০৪:০৮ পিএম

করোনায় আরও আট জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

করোনায় আরও আট জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আট জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত হাজার ৯৫০ জন।

আজ বুধবার (২০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো আট জনই পুরুষ। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।

এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে ১৯৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৫ হাজার ৪১০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৬৬৭টি। পরীক্ষায় আরও ৬৫৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

এ সময়ে সারাদেশে বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৬১৭ জন। এ নিয়ে দেশে সুস্থ হয়েছেন মোট চার লাখ ৭৪ হাজার ৪৭২ জন রোগী।

গত ২৪ ঘণ্টায় দেশে নমুনা পরীক্ষার হার চার দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৩ ভাগ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৮ ভাগ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫০ ভাগ।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর প্রথম করোনা রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। তাদের মধ্যে পুরুষ ছয় হাজার ২৬ জন (৭৫ দশমিক ৮০ ভাগ) ও নারী এক হাজার ৯২৪ জন (২৪ দশমিক ২০ ভাগ)।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক