বিএসএমএমইউ হোস্টেল থেকে নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং হোস্টেল থেকে লাইজু আক্তার নামে এক সিনিয়র স্টাফ নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালের শিশু সার্জারির পাঁচ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালন করতেন তিনি।
আজ রোববার (১৭ জানুয়ারি) দুপুরে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল রাত ৮টার দিকে খবর পেয়ে বিএসএমএমইউর নার্সিং হোস্টেলের বাথরুমের কাপড় রাখার এঙ্গেলের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাইজুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানিয়েছেন মাহবুবুর রহমান।
লাইজু টাঙ্গাইলের মধুপুর উপজেলার সিঙেরবাড়ি গ্রামের আব্দুল লতিফের মেয়ে। তার স্বামী সুজন পারভেজ রাজধানীর মিরপুর শেওড়া পাড়ায় থাকেন ও ব্যবসা করেন।
লাইজুর ভাই জহুরুল ইসলাম জানান, গত পাঁচ বছর আগে একই এলাকার সুজনের সঙ্গে লাইজুর বিয়ে হয়। তাদের সংসারে লাবিব নামে দুই বছরী একটি ছেলে সন্তান রয়েছে। সে টাঙ্গাইলে তার দাদির কাছে থাকে। লাইজু বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকে চাকরি করতেন।
তিনি আরও জানান, সম্প্রতি তানভীর নামে সেনাবাহিনীর চাকরিচ্যুত ও বিএসএমএমইউর চতুর্থ শ্রেণির এক কর্মচারী বেশ কিছুদিন ধরে লাইজুকে প্রেমের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মানসিক নির্যাতন করে আসছিল। এ নিয়ে তার স্বামী সুজনের সঙ্গে বিভিন্ন সময় তাঁর কথা কাটাকাটি হয়। এ থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলেও জহুরুল আশঙ্কা প্রকাশ করেছেন।
-
০৯ অক্টোবর, ২০২২
-
২০ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৩ জুলাই, ২০২২
-
১৯ নভেম্বর, ২০২১
-
১২ সেপ্টেম্বর, ২০২১
করোনা মহামারী
পালিয়েছেন স্বজনরা, মৃত্যুঝুঁকি নিয়ে পাশে দাঁড়ান নার্সরা
-
২৩ অগাস্ট, ২০২১
-
০১ অগাস্ট, ২০২১
-
৩১ জুলাই, ২০২১
-
২০ জুন, ২০২১