১৪ জানুয়ারী, ২০২১ ০৯:৫১ এএম

করোনায় শাহজাদপুর সরকারি কলেজ শিক্ষিকার মৃত্যু

করোনায় শাহজাদপুর সরকারি কলেজ শিক্ষিকার মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক খন্দকার তাহিরা হাসান কাজল।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবৎ ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন অধ্যাপক তাহিরা কাজল। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে এক সপ্তাহ আগে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকাবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তিনি স্বামী, সন্তান-সন্তুতি, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন ও ছাত্র-ছাত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক