১২ জানুয়ারী, ২০২১ ০৮:৩০ পিএম
ভ্যাকসিন নিবন্ধন অ্যাপ

৯০ কোটি টাকা ব্যয়ের সংবাদ ভুলভাবে উপস্থাপিত হয়েছে: এমআইএস

৯০ কোটি টাকা ব্যয়ের সংবাদ ভুলভাবে উপস্থাপিত হয়েছে: এমআইএস

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনার ভ্যাকসিন পেতে সরকারের নিবন্ধন অ্যাপ তৈরিতে ৯০ কোটি টাকা ব্যয়ের সংবাদ ভুলভাবে উপস্থাপিত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) অধিদপ্তরের এইচআইএস এন্ড ই-হেলথের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) পরিচালক  ও লাইন ডাইরেক্টরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন অ্যাপ সংক্রান্ত প্রকাশিত সংবাদের প্রতিবাদ শিরোনামে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ গত ১১ তারিখে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন অ্যাপ সংক্রান্ত সংবাদের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে। প্রকাশিত খবরে এমআইএস বিভাগের পরিচালক ডা. মো. হাবিবুর রহমানের নাম উল্লেখ করে বলা হয়েছে যে, কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন অ্যাপ তৈরিতে প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হচ্ছে। প্রকৃতপক্ষে সংবাদটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে। এমআইএস, স্বাস্থ্য অধিদপ্তর এ সংবাদের প্রতিবাদ জানাচ্ছে। 

অ্যাপ সংক্রান্ত ব্যয়ের বিস্তারিত তুলে ধরে বলা হয়, কোভিড-১৯ ভ্যাকসিন নিবন্ধন অ্যাপটি সরকারের আইসিটি বিভাগ ও স্বাস্থ্য অধিদপ্তরের নিজস্ব উদ্যোগে নিজস্ব জনবলের মাধ্যমে তৈরি করা হচ্ছে। যেখানে অর্থের কোন সংশ্লিষ্টতা নেই। অ্যাপটি তৈরিতে ৯০ কোটি টাকা ব্যায়ের বিষয়টি ভিত্তিহীন। অ্যাপটি পরিচালনার জন্য হোস্টিং খরচ, এনআইডি ভেরিফিকেশন এবং মাস্কিংসহ এসএমএস প্রেরণে এক বছরে আনুমানিক ৯০ কোটি টাকা খরচ হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়। 

এছাড়া এনআইডি ভেরিফিকেশন ও এসএমএস সরকারেরই অন্য বিভাগ পরিচালনা করায় ব্যয় সংকোচনের সুযোগ রয়েছে এবং সে বিষয়ে আলোচনা চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনা ভ্যাকসিন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক