করোনায় আক্রান্ত টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ল্যারি কিং।
শনিবার (২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারে ল্যারি কিংয়ের চিকিৎসা চলছে। হাসপাতাল কর্তৃপক্ষ ল্যারির সঙ্গে তার তিন ছেলেসহ পরিবারের সদস্যদের কাউকে দেখা করতে দিচ্ছে না। করোনার সতর্কতার জন্য এই কঠিন নিয়ম মানা হচ্ছে।
ল্যারি কিং সত্তরের দশকে বাণিজ্যিক নেটওয়ার্ক ‘মিউচুয়াল ব্রডকাস্টিং সিস্টেম’-এ রেডিও অনুষ্ঠান ‘দ্য ল্যারি কিং শো’ করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ১৯৮৫ থেকে ২০১০ সালের মধ্যে সিএনএনে ‘ল্যারি কিং লাইভ অন সিএনএন’ নামের অনুষ্ঠান উপস্থাপনা করেন। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, বিনোদনজগতের তারকা, ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সাক্ষাৎকার নিয়েছেন তিনি।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪