০৩ জানুয়ারী, ২০২১ ০৭:৫৬ এএম

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স: ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল বন্ধ

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স: ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল বন্ধ
ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লাইসেন্স না থাকা, অনুমোদনহীন ডায়গনস্টিক পরিচালনাসহ নানা অনিয়মের কারণে বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর গুলশানের ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল। গত ২৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া হাসপাতাল বন্ধের নির্দেশ দেন।

জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের পরিদর্শন দল গত ২১ ডিসেম্বর ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল সরেজমিন পরিদর্শন করেন। এখন তারা যেসব অনিয়ম দেখতে পান সেগুলোর মধ্যে রয়েছে- হাসপাতালটির লাইসেন্স মেয়াদোত্তীর্ণ। ২০১২ সালের পর প্রতিষ্ঠানটি তাদের লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া হাসপাতালটিতে অস্বাস্থ্যকর প্যাথলজি এবং বর্জব্যবস্থাপনা মারাত্মক ক্রটি দেখতে পায় পরিদর্শক দল। 

এ সময় হাসপাতালে দায়িত্বরত কোনো চিকিৎসক বা নার্স পাওয়া যায়নি। এমনকি হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী হাসপাতালে সেবাসমূহের কোনো মূল্যতালিকাও প্রদর্শন করা নেই।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিধিবহির্ভূতভাবে অসম্পূর্ণ আবেদন করা হয়েছে। 

হাসপাতালটিতে থাকা ডায়গোনস্টিক সেন্টারেরও কোনো লাইসেন্স নেই। এমনকি তারা ডায়গোনস্টিক পরিচালনা করলেও নিবন্ধনের জন্য কোনো আবেদন কখনো করেনি। প্যাথলজি কক্ষ বেশ অস্বাস্থ্যকর। সন্তোষজনক নয় বর্জ ব্যবস্থাপনাও।

এসব দিক বিবেচনায় নিয়ে অধিদপ্তর দি মেডিকেল প্রাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরি (রেগুলেশন) অর্ডিনেন্স ১৯৮২ অনুযায়ী ‘ঢাকা নিউ লায়ন চক্ষু হাসপাতাল’-এর অনিয়মগুলো সংশোধন না হওয়া পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত