২৮ ডিসেম্বর, ২০২০ ০৬:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর মৃত্যু

প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রীর মৃত্যু
স্ত্রী রওশন রহমানের সাথে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। ছবি- সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

আজ সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

মসিউর রহমানের একান্ত সচিব তপন কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, গত ১৯ নভেম্বর করোনা সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হন রওশন রহমান। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন। সবশেষ রিপোর্টে তার সংক্রমণ নেগেটিভ আসে।

তিনি আরও জানান, একই হাসপাতালে উপদেষ্টা মসিউর রহমান ভর্তি আছেন। তার সংক্রমণ এখন নেগেটিভ। তার শরীর মোটামুটি ভালো আছে।

এদিকে ড. মসিউর রহমানের স্ত্রী রওশন রহমান ইভার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক শোকবার্তায় শেখ হাসিনা মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক