০৪ অক্টোবর, ২০২৩ ১২:২১ পিএম

অস্ত্রোপচারে আলাদা: সম্পূর্ণ সুস্থ শিশু আবু বকর-ওমর ফারুক

অস্ত্রোপচারে আলাদা: সম্পূর্ণ সুস্থ শিশু আবু বকর-ওমর ফারুক
গত ২০ সেপ্টেম্বর বিএসএমএমইউয়ের কেবিন ব্লকের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার করে পেটে ও বুকে জোড়া লাগানো দুই শিশুকে আলাদা করা হয়।

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্থায়নে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অস্ত্রোপচারে আলাদা হওয়া আড়াই মাস বয়সী দুই শিশু আবু বকর ও ওমর ফারুক এখন সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগ। 

আজ বুধবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা।

গত ২০ সেপ্টেম্বর বিএসএমএমইউয়ের কেবিন ব্লকের অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার করে পেটে ও বুকে জোড়া লাগানো দুই শিশু আবু বকর ও ওমর ফারুককে আলাদা করা হয়।

অস্ত্রোপচারে নেতৃত্ব দিয়েছেন শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেন। এছাড়াও অস্ত্রোপচারে ছিলেন শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. রুহুল আমিন, সহকারী অধ্যাপক ডা. কেএম সাইফুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. উম্মে হাবিবা দিলশান মুনমুন, নার্সিং অনুষদের ডিন ও অ্যানেসথিয়া বিভাগের অধ্যাপক ডা. দেবব্রত বনিক, এনেসথিয়া বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশীষ বণিক এবং নার্সিং ইনচার্জ মেহেরুন্নেসাসহ অন্যান্য চিকিৎসকরা।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারী বিভাগ জানায়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভ্যানচালক শহর আলী খানের মেয়ে চায়না বেগম এবং তার স্বামী আল আমিন শেখের ঘরে গত ৪ জুলাই পেটে জোড়া লাগা দুই নবজাতক জন্মগ্রহণ করে। জন্মগ্রহণের পর তাদের শরীরে জটিলতা দেখা দিলে ৫ জুলাই তাদের বিএসএমএমইউয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. একেএম জাহিদ হোসেনের অধীনে ২০১ নং কেবিনে ভর্তি করা হয়। পেটে জোড়া লাগানো যমজ এ দুই নবজাতকের চিকিৎসার সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিএসএমএমইউয়ের বিশেষজ্ঞ চিকিৎসক দল আবু বকর ও ওমর ফারুকের নানান পরীক্ষা নিরীক্ষা শেষে বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাদের শরীরে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন।

তারা বলেন, আবু বকর ও ওমর ফারুকের লিভার ও বুকের হাড় সংযুক্ত ছিল, তা অস্ত্রোপচারের মাধ্যমে সফলভাবে আলাদা করা হয়। সকল প্রকার ঝুকি মুক্ত হয়ে দুজনই এখন সম্পূর্ণ সুস্থ আছে। শিশু দুজনের পিতা-মাতা এই বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং শিশুদের ভবিষ্যৎ জীবনের  সম্পূর্ণ সুস্থ জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত