০৪ অক্টোবর, ২০২৩ ১২:৩৫ পিএম

অনির্দিষ্টকালের জন্য ম্যাটস বন্ধের ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য ম্যাটস বন্ধের ঘোষণা
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: অনির্দিষ্টকালের জন্য সরকারি/বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার (৪ অক্টোবর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এ বিষয় আমি বিস্তারিত কিছু বলতে পারব না। উপরের নির্দেশে অনির্দিষ্টকালের জন্য ম্যাটস বন্ধের নির্দেশনা জারি করা হয়েছে।’ 

এ প্রসঙ্গে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিস আদেশে বলা হয়েছে, ‘অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আজ থেকে সকল সরকারি/বেসরকারি মেডিকেল অ্যাসিট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) বন্ধ ঘোষণা করা হলো এবং পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সকল ছাত্র-ছাত্রীদের হোস্টেল ত্যাগ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো। এতে মহাপরিচালকের সম্মতি রয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।’ 

নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক