২৪ ডিসেম্বর, ২০২০ ০৭:০০ পিএম

পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহানকে বদলি

পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সোবহানকে বদলি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চাঁদপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ের উপ-পরিচালক এ কে এম আব্দুস সোবহানকে শেরপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যলয়ে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনাল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।

যথাযথ কতৃপক্ষের আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আদেশের অনুলিপি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বদলি
ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক