২২ ডিসেম্বর, ২০২০ ০৫:০৭ পিএম

করোনায় ডা. নিজাম উদ্দিনের মৃত্যু

করোনায় ডা. নিজাম উদ্দিনের মৃত্যু
ডা. মো. নিজাম উদ্দিন ভূঁইয়া। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মিটফোর্ড ঢাকা ক্লিনিকের প্রতিষ্ঠাতা ডা. মো. নিজাম উদ্দিন ভূঁইয়া মৃত্যুবরণ করেছেন। ইন্ন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পপুলার মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকাল তার বয়স হয়েছিল ৬৬ বছর।

ডা. নিজাম উদ্দিন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ব্যাচ-২ এর প্রাক্তন শিক্ষার্থী। তিনি সরকারি চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করে মিটফোর্ড ঢাকা ক্লিনিক প্রতিষ্ঠা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান-সন্ত্বতি, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। এ সংক্রান্ত শোক বার্তায় তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন সংগঠনটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী।

ডা. মো. নিজাম উদ্দিন ভূঁইয়ার মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক