ঢামেকের নতুন অধ্যক্ষ ডা. টিটো, মুগদায় ডা. আহমেদুল কবীর
মেডিভয়ে রিপোর্ট: রাজধানীর দুই মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্যে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. টিটো মিঞা। অন্যদিকে মুগদা মেডিকেলে অধ্যক্ষ হয়েছেন অধ্যাপক ডা. আহমেদুল কবীর।
আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানা গেছে।
এতে আরও বলা হয়েছে, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো।’
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা আদেশ আগামী বছরের এক জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. টিটো মিঞা মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ঢামেক মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. আহমেদুল কবীর কোভিড-১৯ বিষয়ক ট্রিটমেন্ট প্রটোকল কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
-
১৫ জুন, ২০২৬
-
০৭ মার্চ, ২০২৫
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪
-
১০ সেপ্টেম্বর, ২০২৪
-
২৮ অগাস্ট, ২০২৪
-
০২ জুলাই, ২০২৪
-
১৩ নভেম্বর, ২০২৩