০৩ ডিসেম্বর, ২০২০ ০৩:১৩ পিএম

রেসিডেন্সি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

রেসিডেন্সি ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষায় আবেদনকারীদের প্রবেশপত্র, পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিএসএমএমইউর ওয়েব সাইটে প্রতিষ্ঠানটির উপ-উপাচার্য (শিক্ষা) এবং ভর্তি ও পরীক্ষা সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে মার্চ ২০২১ সেশনের এমডি/এমএস ফেইজ ‘এ’ রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন যেসকল প্রার্থী আবেদন করেছেন তাদের স্ব-স্ব ট্রাকিং নম্বর এবং সংরক্ষিত পাসওয়ার্ড সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওই পাসওয়ার্ড ব্যবহার করে আগামী সাত ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর রাত ১১টা ৫০ মিনিটের মধ্যে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য বলা হয়েছে।

এমডি-এমএস রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষায় আবেদনকারী আট হাজার ৪৯৮ জন পরীক্ষার্থীর জন্য চারটি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো:

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ);

বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মূল ক্যাম্পাস ও পশ্চিম পলাশী ক্যাম্পাস;

গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর এবং

আইডিয়াল কলেজ, সেন্ট্রাল রোড।

এছাড়া পরীক্ষা কেন্দ্রগুলোর আসন বিন্যাস আগামী ১২ ডিসেম্বরের মধ্যে বিএসএমএমইউর ওয়েবসাইটে প্রকাশ করা হবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

একই সঙ্গে করোনাভাইরাসের সংক্রমণ রোধে পরীক্ষার্থীদেরকে স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে অর্থাৎ সাড়ে নয়টার মধ্যে প্রবেশের জন্য বলা হয়েছে।

বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী
সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

বিডিআরসিএস-আইএফআরসির জরিপ

হামে আক্রান্ত ৮৯ ভাগের চিকিৎসা ঋণ করে

সংক্রামক রোগ নিয়ে গবেষণা ও টিকা উন্নয়নে অবদান

বিডিআই’র আজীবন সম্মাননায় ভূষিত ড. ফিরদৌসী কাদরী

  এই বিভাগের সর্বাধিক পঠিত