০২ ডিসেম্বর, ২০২০ ০৯:২০ পিএম
নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে কর্মকর্তা নিয়োগে সভা বৃহস্পতিবার
মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ সংক্রান্ত সভা আগামীকাল বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এদিন বিকাল তিনটায় সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (২ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক নোটিসে এ কথা জানানো হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পারসোনাল-৩ শাখা উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত ওই নোটিসে আরও বলা হয়েছে, ‘আগামী ০৩/১২/২০২০খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার বেলা তিনটায় অতিরিক্ত (প্রশাসন) সচিবের সভাপতিত্বে তাঁর অফিস কক্ষে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে।’
সংশ্লিষ্ট সকলকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : নিয়োগ
-
১০ মে, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
২২ এপ্রিল, ২০২৬
-
১৩ এপ্রিল, ২০২৬
-
০৭ মে, ২০২৫
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
নিয়ন্ত্রণে ডেঙ্গু পরিস্থিতি
বন্যা মোকাবিলায় পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা
চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা
এই বিভাগের সর্বাধিক পঠিত