৩০ নভেম্বর, ২০২০ ০৭:২৭ পিএম

দুই হাজার চিকিৎসকসহ চার হাজার পদে বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি আজই

দুই হাজার চিকিৎসকসহ চার হাজার পদে বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি আজই

মেডিভয়েস রিপোর্ট: নতুন করে দুই হাজার চিকিৎসকসহ মোট চার হাজার পদে ৪২ ও ৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তি আজই প্রকাশ করবে সরকারি কর্ম-কমিশন (পিএসসি)। আজ সোমবার (৩০ নভেম্বর) পিএসসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ফলে উদ্ভূত পরিস্থিতি ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৪২তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক এবং ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। 

পিএসসি সূত্রে জানা যায়, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় পিএসসিকে মোট ১ হাজার ৮১৪ পদের চাহিদা পাঠিয়েছে। এতে শিক্ষায় পদসংখ্যা ৮৪৩টি, প্রশাসনে ৩০০, পুলিশে ১০০, পররাষ্ট্রে ২৫, অডিটে ৩৫, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪, সমবায়ে ২০, ডেন্টাল সার্জন ৭৫ জন এবং অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া ৪২তম বিশেষ বিসিএসে ২ হাজার চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে চূড়ান্ত করা হয়েছে বলেও সূত্রে জানা গেছে।

এর আগে গত বছরের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে প্রিলিমিনারি পরীক্ষার অপেক্ষায় আছেন প্রায় সাড়ে চার লাখের বেশি প্রার্থী। তবে করোনা পরিস্থিতির কারণে সে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এছাড়া সম্প্রতি ৪০তম বিসিএসের লিখিত পরীক্ষা গ্রহণ করে মৌখিক পরীক্ষার জন্য অপেক্ষমান রেখেছে পিএসসি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক