চীনের স্বাস্থ্যসেবায় নতুন সংযোজন, নির্মাণ হচ্ছে বিগ ডাটা ইনস্টিটিউশন
মেডিভয়েস ডেস্ক: উত্তরপূর্ব চীনের নিংজিয়ার হুই স্বায়ত্বশাসিত অঞ্চলে স্বাস্থ্যসেবায় বিগ ডাটা ইনস্টিটিউশন নির্মাণ করবে চীন সরকার। এই ইনস্টিটিউটে সর্বাধুনিক স্বাস্থ্যসেবা প্রযুক্তি কাটিং-এডজ টেকনোলজি চালু করা হচ্ছে। যা স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে। খবর ম্যাকাও বিজনেসের।
নিংজিয়ার আঞ্চলিক হেলথ কমিশন ও আঞ্চলিক রাজধানী ইনচুয়ান কর্তৃপক্ষ যৌথভাবে এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটির সঙ্গে আছে আঞ্চলিক বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ, পিকিং ইউনিভার্সিটি হেলথ সায়েন্স সেন্টার এবং নিংজিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য হল- গণস্বাস্থ্য ও ক্লিনিক্যাল সেবা নিশ্চিত করা, স্বাস্থ্যপণ্যের উন্নয়ন এবং মেধাবীদের পৃষ্ঠপোষকতা করা। যা গোটা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।
পিকিং ইউনিভার্সিটির হেলথ সায়েন্স সেন্টারের ডেপুটি পরিচালক জিয়াও ইউয়ান বলছেন, কোভিড-১৯ মহামারীকালে ভাইরাস শনাক্তে বিগ ডাটা প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিগ ডাটা প্রযুক্তিতে চিকিৎসাসেবায় দৃষ্টান্তমূলক ভূমিকা রাখা সম্ভব হবে। ২০১৮ সালে চীনের ন্যাশনাল হেলথ কেয়ার কমিশন নিংজিয়া কর্তৃপক্ষকে দেশের প্রথম 'ইন্টারনেট প্লাস হেলথকেয়ার' স্থাপনের বিষয়ে গ্রিন সিগনাল দিয়েছিল।
এর আগে একটি বিগ ডাটা সেন্টার উন্মুক্ত করা হয় ঝংওয়েই শহরে। এটির কাজ সকল মেডিকেল প্রতিষ্ঠানকে এক ছাতার নিচে এনে সমন্বিতভাবে কাজ করা। সব ইন্টারনেট কোম্পানিও এর সঙ্গে যুক্ত করা হয়। ইনচুয়ানে চীন সরকার এর আগে বিগ ডাটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক স্থাপন করেছে। স্বাস্থ্যসেবা খাতে সহায়তার জন্য একশ'র বেশি ইন্টারনেট কোম্পানি এখানে যুক্ত করা হয়েছে।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা
তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট
সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের
প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত
করোনা চিকিৎসার নামে ১২ কোটি টাকা আত্মসাৎ
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ ১৩ জনের বিরুদ্ধে ছয় মামলার অনুমোদন