বিএমএ’র দেশব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচির উদ্বোধন
মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও মাস্ক ব্যবহারে জনগনকে উৎসাহিত করারা লক্ষ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিএমএ ভবন থেকে দেশব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়। বিএমএর দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনার সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহারে জনগণকে উৎসাহিত করার লক্ষ্যে বিএমএর উদ্যোগে বিএমএ ভবন থেকে দেশব্যাপী মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরীর নেতৃত্বে রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবন থেকে পায়ে হেটে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পর্যন্ত পথচারিদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএমএ কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কামরুল হাসান খান, ডা. রোকেয়া সুলতানা, ডা. এহসানুল কবির জগলুল, ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী, ডা. জহুরুল হক সাচ্চু, দপ্তর সম্পাদক ডা. মোহা. শেখ শহীদ উল্লাহ প্রমুখ।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪