২৩ নভেম্বর, ২০২০ ০১:০৬ পিএম

বিএসএমএমইউতে নার্সিংয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

বিএসএমএমইউতে নার্সিংয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধীনে জুলাই ২০২০ শিক্ষাবর্ষের জন্য মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

একই দিন সন্ধ্যায় ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmmu.edu.bd) ফলাফল প্রকাশ করা হয়।

বিএসএমএমইউর অধিভুক্ত রাজধানীর মুগদার ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড নার্সিং এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং টাঙ্গাইল জেলার মির্জাপুরের কুমুদিনী পোস্ট গ্রাজুয়েট অ্যান্ড নার্সিং ইনস্টিটিউটে মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং প্রোগ্রামে ভর্তির জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানগুলোর মাস্টার্স অব সায়েন্স ইন নার্সিং কোর্সের ৮০ আসনের বিপরীতে মোট ৫৯১ জন ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। 

পরীক্ষা চলাকালে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ফলাফল শিটটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত