‘ভ্যাকসিন ছাড়াই সেকেন্ড ওয়েভ মোকাবেলা করতে হবে’
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভও ভ্যাকসিন ছাড়াই মোকাবেলা করতে হবে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, ‘করোনার দ্বিতীয় দফার সংক্রমণ মোকাবেলা অবশ্যই ভ্যাকসিন ছাড়াই করতে হবে। কারণ এ সময়ের মধ্যে ভ্যাকসিন এসে পৌঁছাবে না।’
বুধবার (১৮ নভেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক পরিচালক মাইকেল রায়ান এ সতর্ক বার্তা জানিয়েছেন।
তিনি বলেন, ‘ভ্যাকসিনকে একক কোন যাদুকরী সমাধান হিসেবে দেখা ঠিক হবে না।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে জনগণের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, ‘যে কোন জায়গায় উল্লেখযোগ্য পর্যায়ে সকলের কাছে ভ্যাকসিন পৌঁছাতে চার থেকে ছয়মাস সময় লাগবে। অথচ অনেক দেশে করোনা দ্বিতীয় সংক্রমণ ঢেউ চলছে এবং তা চলবে। আমাদেরকে ভ্যাকসিন ছাড়াই সংক্রণের চূড়া মোকাবেলা করতে হবে।’
তিনি সতর্ক করে আরো বলেন, ‘কেউ কেউ ভ্যাকসিনকেই একমাত্র সমাধান বিবেচনা করছে। কিন্তু আমরা যদি ভ্যাকসিনকেই একমাত্র সমাধান ভাবি তাহলে কোভিড-১৯ জিরো পর্যায়ে পৌঁছাবে না।’
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার
ঢামেক চিকিৎসকদের সাফল্য
মাতৃগর্ভে যমজ শিশুর অস্বাভাবিক রক্তসঞ্চালন বন্ধে সফল অস্ত্রোপচার