১৬ নভেম্বর, ২০২০ ১২:২২ পিএম

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যু

সাবেক ডেপুটি স্পিকার শওকত আলীর মৃত্যু

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও যুবলীগের সদ্য নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীর পিতা কর্নেল (অব.) শওকত আলী আর নেই। কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যা নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে ডা. খালেদ শওকত আলী।

তিনি বলেন, ‘বাবা আগে থেকেই কিডনি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। পরে গত ২৯ অক্টোবর ওনার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সম্মিলিত সামরিক হাসপাতলে (সিএমএইচ) ভর্তি করা হয়। সেখানে বেশ কয়েদিন ধরে তিনি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।’

সাবেক ডেপুটি স্পিকার কর্নেল শওকত আলী শরীয়তপুর-২ আসন থেকে ৫ পাঁচবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ব্যক্তিজীবনে তিনি দুই ছেলে ও এক কন্যার জনক।

পাকিস্তান আমলে ১৯৬৯ সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, তাতে শওকত আলীকেও আসামি করা হয়। তিনি মুক্তিসংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ৭১ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা।

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক