রেসিডেন্সি ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এমডি রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান আজ সোমবার (৯ নভেম্বর) বিকেলে মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘পরীক্ষার কেন্দ্র হবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। উপাচার্য সম্মত আছেন, কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে। যোগাযোগ অব্যাহত আছে। এছাড়াও আরও দুটি ভেন্যুকে বিবেচনায় রাখা হয়েছে।’
প্রসঙ্গত, রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা সাধারণত নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়। তবে এ বছর ‘বিশেষ পরিস্থিতিতে’ এ পরীক্ষা এক মাস পিছিয়ে ডিসেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।
গত ১১ অক্টোবর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের সিদ্ধান্তের জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান মেডিভয়েসকে বলেছিলেন, ‘ডিসেম্বরে ভর্তি পরীক্ষা হবে। এভাবেই আমরা চিন্তা করছি। কেন্দ্র পাওয়ার ওপর নির্ভর করছে। আগে ইডেনে হতো। এখন হয় বুয়েটে।’
-
০৬ নভেম্বর, ২০২৪
-
০৬ অক্টোবর, ২০২৪
-
০৫ অক্টোবর, ২০২৪
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
-
০২ ফেব্রুয়ারী, ২০২৪
অকস্মাৎ সিদ্ধান্তে হতাশ-ক্ষুব্ধ শিক্ষার্থীরা
রেসিডেন্সি ও নন-রেসিডেন্সি: বেসরকারি প্রতিষ্ঠানে অধ্যয়নরতদের ভাতা বন্ধ
-
০৩ জানুয়ারী, ২০২৪
-
২৪ সেপ্টেম্বর, ২০২৩
-
১১ জুলাই, ২০২৩