০৯ নভেম্বর, ২০২০ ০৩:৩২ পিএম

করোনাকালীন জরুরি পরিষেবা প্রকল্প পরিচালককে অব্যাহতি

করোনাকালীন জরুরি পরিষেবা প্রকল্প পরিচালককে অব্যাহতি

মেডিভয়েস রিপোর্ট: বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে সরকারের ‘কোভিড-১৯ সংক্রান্ত জরুরি সহায়তা’ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মো. শামসুল রহমানকে অব্যহতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

আজ সোমবার (৯ নভেম্বর) ইস্যু করা মন্ত্রণালয়ের সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তর উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. মো. শামসুর রহমানকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ‘COVID-19 Response Emergericy Assistance' শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো।

সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশের অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পরিকল্পনা), স্বাস্থ্য সেবা বিভাগ পরিচালকসহ (প্রশাসন/এমআইএস) সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে। 

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপন উল্লেখ করা হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক