০৪ নভেম্বর, ২০২০ ০৩:০৯ পিএম

করোনায় আক্রান্ত বিএমডিসি চেয়ারম্যান

করোনায় আক্রান্ত বিএমডিসি চেয়ারম্যান
অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিওনেটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ।

বিএমডিসির ডেপুটি রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, (বর্তমানে তিনি বাসায় আছেন। তাঁর পরিবারের সবাই করোনায় আক্রান্ত। তবে বিএমডিসি চেয়ারম্যানের অবস্থা হাসপাতালে নেওয়ার মতো গুরুতর না। আমরা যতটুকু জানি, হাইপার টেনশন, কার্ডিয়াক ও ডায়াবেটিস সমস্যাসহ তাঁর বড় ধরনের শারীরিক কোনো জটিলতা নেই। ফলে তিনি এদিক থেকে ঝুঁকিমুক্তই আছেন।’

অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ ও পরিবারের সদস্যদের রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে গঠিত জাতীয় পরামর্শক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক সহিদুল্লাহ। করোনা সংক্রমণ ও মৃত্যু রোধে শুরু থেকেই বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসছিলেন তিনি। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত