৩১ অক্টোবর, ২০২০ ০৭:০৫ পিএম

স্বাস্থ্যবিধি মানার কারণে দেশে করোনায় মৃত্যু কম: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যবিধি মানার কারণে দেশে করোনায় মৃত্যু কম: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকার যোগাযোগ করছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ভ্যাকসিন আনার ব্যাপারে দু-চার দিনের মধ্যেই চুক্তি হবে।

আজ শনিবার (৩১ অক্টোবর) দুপু‌রে মানিকগঞ্জের গড়পাড়ার শুভ্র সেন্টারে করোনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে এ কথা জানান তিনি।

সামনে শীতের সময় করোনার প্রকোপ বাড়ার আশঙ্কা রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বজুড়ে করোনার প্রকোপ বেড়ে গেছে। যারা ভ্যাকসিন (টিকা) তৈরি করছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি। ভ্যাকসিন আনার ব্যাপারে দুই-চার দিনের মধ্যেই একটি চুক্তি হবে।’ 

এ সময় করোনা সংক্রমণ থেকে সুরক্ষায় স্বাস্থ্য বিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন,‘দেশ থেকে এখনও করোনা চলে যায়নি। আমাদের স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে।’

জাহিদ মালেক বলেন, ‘তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আমেরিকাতে সোয়া দুই লাখ লোক মারা গেছে। যদিও আমাদের একটি মৃত্যুও কাম্য নয়। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলছি বিধায় আমরা ভালো আছি। আর কিছুদিন ধৈর্য্য ধরতে হবে।’

জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সেক্রেটারি ইসরাফিল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ হাফিজুর রহমান প্রমুখ।

পরে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক