পরিবার পরিকল্পনার ১০ কর্মকর্তাকে সিনিয়র স্কেলে পরীক্ষার অনুমতি
মেডিভয়েস রিপোর্ট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরের দশ কর্মকর্তাকে সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ রোববার (১ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রের পরিপ্রেক্ষিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন আদেশে বর্ণিত দশ পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ২০২০ সালে অনুষ্ঠেয় সিনিয়র স্কেল পদোন্নতি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি নির্দেশক্রমে প্রদান করা হলো।’
অনুমতি পাওয়া কর্মকর্তারা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু কাউসার, সিরাজদিখান উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আরাফাত হোসেন, মুন্সিগঞ্জের গজারিয়ার ফাহিম আহমেদ, মিরপুরের আব্দুল্লাহ্ আল হাদী, কুড়িগ্রামের মো. মোস্তাফিজুর রহমান, মীরসরাইয়ের শাহ মো. নুর, দিনাজপুর বীরগঞ্জের মো. জাকিরুল ইসলাম, ময়মনসিংহের ত্রিশালের নাজমুর, গাজীপুরের কাপাসিয়ার মোহাম্মদ আব্দুর রহমান ও কালিয়াকৈরের মীর মাসুদ রহমান।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিবের অবগতির জন্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে পারসোনাল-২ শাখার উপসচিব মোহাম্মদ মোহসীন উদ্দিন স্বাক্ষরিত আদেশের অনুলিপি পরিবাার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।