ঢাকা ডেন্টালের ডা. আলীমুজ্জামান ফরিদ আর নেই
মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের প্রভাষক ডা. আলীমুজ্জামান ফরিদ আর নেই। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ল্যাব এইডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন।
ডা. মো. আলীমুজ্জামান ফরিদ ঢাকা ডেন্টাল কলেজ থেকে বিডিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন ডি-২২তম ব্যাচের শিক্ষার্থী।
ডেন্টাল ফার্মাকোলজি বিভাগের এ প্রভাষকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতির মহাসচিব ডা. মো. মোরশেদ আলম তালুকদার।
সহযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়ে নিজের ফেসবুক টাইমলাইনে তিনি বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমাদের প্রিয় বন্ধু ডা. মো. আলীমুজ্জামান ফরিদ আজ ৩১ অক্টোবর শনিবার কোভিড-১৯ পরবর্তী কমপ্লিকেশনে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাতবরণ করেছেন। ঢাকা ডেন্টাল কলেজ শিক্ষক সমিতি তাঁর এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে। আল্লাহ্ তাঁকে বেহেস্ত নসিব করুন। আমিন।’
-
১৯ মে, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬
-
০৮ এপ্রিল, ২০২৬
-
২৬ মার্চ, ২০২৬
-
২৩ ফেব্রুয়ারী, ২০২৬