এবার লকডাউন জারি হচ্ছে ইংল্যান্ডে
মেডিভয়েস ডেস্ক: করোনার দ্বিতীয় তরঙ্গে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ফ্রান্স ও জার্মানির পর এবার লকডাউন ঘোষণা করতে যাচ্ছেইংল্যান্ড। পুরো লন্ডনে মাসব্যাপী এ লকডাউন ঘোষণা করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। নতুন বিধি-নিষেধের আওতায় দেশটির সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
করোনার বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশে এরই মধ্যে কড়াকড়ি ও লকডাউন জারি করেছে। করোনাভাইরাস ব্যাপক আকারে ছড়িয়ে পড়ায় গত ১৪ অক্টোবর থেকে ইংল্যান্ডে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। দ্বিতীয় দফা লকডাউনের আওতায় তিন স্তরের বিধি-নিষেধ আরোপ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে এতেও কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণে আসেনি সংক্রমণ। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় যুক্তরাজ্যে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।
সাম্প্রতিক সময়ে সতর্ক করা হয়েছে যে, দেশটিতে করোনা সংক্রমণে দৈনিক মৃত্যু ৪ হাজারে পৌঁছাতে পারে।
গবেষকরা বলছেন, ‘আমরা একটি জটিল অবস্থার মধ্যে আছি। পুরো ইউরোপজুড়েই করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। বেশিরভাগ দেশেই সংক্রমণ ও মৃত্যু দ্রুত গতিতে বাড়তে দেখা গেছে। বেশ কিছু জিনিস পরিবর্তন করা প্রয়োজন।’
তবে ইংল্যান্ডে পরবর্তীতে কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে মন্ত্রিপরিষদের সব সদস্যদের নিয়ে এখনও কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তও হয়নি। তবে করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী জনসন কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন বলেই ধারণা করা হচ্ছে।
নতুন করে শুরু হতে যাওয়া এই লকডাউন ক্রিসমাসের আগেই শেষ হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। সোমবার নতুন করে ‘স্টে অ্যাট হোম’ অর্ডার ঘোষণা হতে পারে। নতুন বিধি-নিষেধের আওতায় সব স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হবে।
ব্রিটেনে শীতকালীন সময়ে করোনায় প্রায় ৮৫ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় শুধু ইংল্যান্ডই নয়, এর মধ্যেই জার্মানি, ফ্রান্স, বেলজিয়ামের মতো দেশগুলোও দ্বিতীয় দফায় লকডাউনে ফিরেছে।
-
৩১ ডিসেম্বর, ২০২৪
-
২৯ নভেম্বর, ২০২২
-
২৪ নভেম্বর, ২০২২
-
০৬ অগাস্ট, ২০২২
-
১২ মে, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৮ জানুয়ারী, ২০২২
-
০৩ জানুয়ারী, ২০২২
-
১৯ ডিসেম্বর, ২০২১
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’