১২ অক্টোবর, ২০২০ ০৫:১৮ পিএম

৬ চিকিৎসককে বিএসএমএমইতে সহকারী অধ্যাপক পদে আবেদনের অনুমতি

৬ চিকিৎসককে বিএসএমএমইতে সহকারী অধ্যাপক পদে আবেদনের অনুমতি

মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্তব্যরত ভিন্ন ভিন্ন বিভাগের ছয় চিকিৎসককে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক পদে আবেদনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

আজ সোমবার (১২ অক্টোবর) মন্ত্রণালয়ের সেবা বিভাগের ইস্যু করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমতি পাওয়া চিকিৎসকরা হলেন, স্বাস্থ্য অধিদপ্তর বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ও যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অ্যানেস্থেসিয়ার সহকারী সার্জন হিসেবে সংযুক্ত ডা. কাজী মাহজাবীন অরিন, ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. সৈয়দ আরিফুল ইসলাম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইএমও (ইএনটি) ডা. সতীন্দ্রনাথ চন্দ্র সরকার ও ইনডোর মেডিকেল অফিসার (ইএনটি) ডা. মোস্তফা কামাল আরেফিন এবং একই মেডিকেলের হেপাটোবিলিয়ারি সার্জারির রেজিস্ট্রার ডা. কাজী মাজহারুল ইসলাম। এছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা ও প্রেষণে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত ডা. যোবায়ের আনম চৌধুরী।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবু রায়হান মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকের (প্রশাসন) দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। 

এছাড়াও আদেশের অনুলিপি স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিব, অতিরিক্ত সচিবের (প্রশাসন) ব্যক্তিগত কর্মকর্তা ও যুগ্মসচিবের (পারসোনেল) ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে পাঠানো হয়েছে।

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক