মার্কিন প্রেসিডেন্ট দম্পতির সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রীর চিঠি
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দ্রুত সুস্থতা কামনা করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা একটি চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস থেকে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার সুস্থতা কামনা করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্ভাগ্যক্রমে আপনারা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন জেনে অত্যন্ত ব্যথিত হয়েছি। আমি প্রত্যাশা করছি, আপনি এবং ম্যাডাম মেলানিয়া ট্রাম্প দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরবেন এবং সেই সঙ্গে আগামী দিনগুলোতে করোনা ও এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার বলিষ্ঠ ও দৃঢ় মনোবল দিয়ে আপনার দেশে নেতৃত্ব দেবেন।’
শেখ হাসিনা বলেন, আপনি এমন এক সময় ভাইরাসটিতে সংক্রমিত হলে যখন সবাই নিজ নিজ অবস্থান থেকে এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই দুঃসময়ে তাঁর সহমর্মিতা ট্রাম্প দম্পতির সঙ্গে রয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছেন।
এ সময় চলমান এ পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের পাশে থাকবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪