২৫ সেপ্টেম্বর, ২০২০ ০৪:৪১ পিএম

‘খাদ্য নিরাপত্তাসহ করোনা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি ছিল’

‘খাদ্য নিরাপত্তাসহ করোনা মোকাবেলায় পূর্বপ্রস্তুতি ছিল’

মেডিভয়েস ডেস্ক: বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলা ও করোনাকালে দুর্ভিক্ষের আশঙ্কায় আগে থেকেই সরকার প্রস্তুতি নিয়েছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় মহামারী মোকাবেলায় গোটা বিশ্বকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা ভাষণ স্মরণে আয়োজিত আলোচনা এবং ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি ভেবেছিলাম, করোনাভাইরাসের প্রভাবে হয়তো বিশ্বে দুর্ভিক্ষ দেখা দিতে পারে। তাই বাংলাদেশে যেনো কোনোভাবেই সেই দুর্ভিক্ষের প্রভাব না পড়ে সে বিষয়ে সতর্ক ছিলাম। যতটুকু সম্ভব খাদ্য উৎপাদন, বিতরণ, দরিদ্র জনগোষ্ঠীকে বিনামূল্যে খাদ্য বিতরণ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ চালিয়ে যাচ্ছি।’

করোনাভাইরাস মহামারী থেকে বিশ্বের মানুষের মুক্তি কামনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘করোনার ধাক্কা কাটিয়ে আবারও অর্থনীতির চাকা সচল হোক, সব মানুষ সুন্দরভাবে স্বাভাবিক জীবনযাপন করতে পারুক, সেটাই আমরা চাই। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সারাবিশ্বকে এক হয়ে এ সংকট মোকাবেলা করতে হবে।’

এসময় তিনি অভিযোগ করে বলেন, বাংলাদেশকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের পাশপাশি মনুষ্যসৃষ্ট দুর্যোগের মোকাবেলা করতে হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যে ঘাতকেরা জাতির পিতাকে হত্যা করেছিল, তার দোসররা এদেশে কোনো স্থিতিশীল সরকার থাকুক কখনোই চায়নি। তারা এ দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়।

জনগণের আস্থায় সরকার দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘জনগণ বারবার আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে বলেই আমরা সরকার গঠন করে তাদের সেবা করতে পেরেছি। আর দীর্ঘসময় ক্ষমতায় থাকতে পেরেছি বলেই উন্নয়নগুলো দৃশ্যমান হচ্ছে এবং উন্নয়নগুলো করতে পারছি, যার সুফল দেশের জনগণ ভোগ করছে।’

এসময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর রমনার ইস্কাটনে নবনির্মিত ফরেন সার্ভিস একাডেমীর ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রেস সচিব ইহসানুল করিম এবং ফরেন সার্ভিস একাডেমি থেকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক