২২ সেপ্টেম্বর, ২০২০ ০৭:৫৮ পিএম

অধ্যাপক হলেন ইউরোলজির দুই চিকিৎসক

অধ্যাপক হলেন ইউরোলজির দুই চিকিৎসক

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের ইউরোলজি বিভাগের দুই চিকিৎসক। তাঁদের একজন সহযোগী অধ্যাপক এবং অপরজন চলমান দায়িত্বে অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইস্যু করা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের পার-১ শাখার সিনিয়র সহকারী সচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এস.এস.বি) সুপারিশের প্রেক্ষিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের বর্ণিত কর্মকর্তাদের জাতীয় বেতন স্কেল ২০১৫ এর গ্রেড-৩ অনুসারে ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা বেতনে আদেশে বর্ণিত ইউরোলজির অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

পদোন্নতি পাওয়া চিকিৎসকরা হলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. শফিকুল আজম ও ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনী ডিজিজেস এন্ড ইউরোলজির চলমান দায়িত্বে অধ্যাপক ডা. নিতাই পদ বিশ্বাস। তাঁদের দুইজনকেই নিজ প্রতিষ্ঠানে গ্রেড-৩ বেতন স্কেলে অধ্যাপক পদে পদোন্নাতি দেওয়া হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

  ঘটনা প্রবাহ : চিকিৎসকের পদোন্নতি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক