ডা. রীপা চক্রবর্তী
এম এস সি পাব্লিক হেলথ (অন কোর্স)
লন্ডন স্কুল অফ হাইজিন এন্ড ট্রপিকাল মেডিসিন
লন্ডন, যুক্তরাজ্য।
২২ সেপ্টেম্বর, ২০২০ ১১:১৭ এএম
করোনা নিয়ে প্রচলিত কিছু গুজব: আমার করণীয়
সারা বিশ্ব যখন করোনা ভাইরাসের সঙ্গে লড়ছে, কিছু মানুষ তখনো গুজব ছড়াচ্ছে। তড়িঘড়ি করতে গিয়ে সংবাদমাধ্যমের একটা অংশও পা দিচ্ছে ভুলের ফাঁদে। করোনাভাইরাস কিভাবে ছড়ায়, এর থেকে নিজেকে কিভাবে সুরক্ষিত রাখতে হয় এবং কারো এই ভাইরাস হয়েছে ধারণা করলে তার জন্য কী কী করনীয় ইত্যাদি বিষয়ে অনলাইনে প্রচুর ভুল তথ্যের ছড়াছড়ি। সুতরাং এ বিষয়ে সতর্কতা খুবই জরুরী এবং এই বিষয়ে বস্তুনিষ্ঠ তথ্য কোথায় পাবেন তা জেনে নেয়া উচিৎ।
করোনা নিয়ে নানা গুজব:
১. ফাইভ-জি মোবাইল নেটওয়ার্কে করোনা ছড়ায়?
উত্তর: রেডিও তরঙ্গ বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে কোন ভাইরাস ছড়ায় না৷ এমন অনেক দেশেই করোনা’র সংক্রমণ হয়েছে, যাদের ফাইভ-জি নেটওয়ার্ক নেই৷
২. রোদের তাপ কি করোনা প্রতিরোধ করে?
উত্তর: তাপমাত্রা যত বেশিই হোক না কেনো, যেকোন তাপমাত্রায় আপনি সংক্রমিত হতে পারেন৷ ২৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা আছে এমন অনেক দেশেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে৷
৩. একবার সংক্রমণ, সারাজীবনের সংক্রমণ?
উত্তর: করোনা আক্রান্ত যেকোন মানুষ পুরোপুরি সুস্থ হতে পারেন। আপনার লক্ষণ চিনতে হবে এবং সেই বুঝে দ্রুত চিকিৎসা নিতে হবে। আপনার যদি জ্বর, কাশি, শ্বাসকষ্ট থাকে তাহলে ডাক্তারকে ফোন দিন।
৪. ১০ সেকেন্ডের নাই ভরসা। অনেকে মনে করেন কোনো ধরনের কষ্ট বা কাশি ছাড়া ১০ সেকেন্ড বা তার বেশি সময় শ্বাস আটকে রাখতে পারলে তার করোনা নেই।
উত্তর: এই ধারণা ভুল। করোনা ভাইরাসের খুব সাধারণ একটি লক্ষণ হল শুকনো কাশি, ক্লান্তি এবং জ্বর৷ কারো কারো ক্ষেত্রে ভয়াবহ ধরনের নিউমোনিয়ার লক্ষণ দেখা যায়৷ আপনার উচিত এসব লক্ষণ থাকলে আগে পরীক্ষা করা।
৫. মদে মুক্তি?
উত্তর: বেশি বেশি মদ বা অ্যালকোহল খেলে করোনা প্রতিরোধ হয় না বরং তা আপনার স্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে৷
৬. তীব্র শীতে করোনা মরে?
উত্তর: এটা বিশ্বাস করার কোন কারণ নেই যে তীব্র শীত বা বরফে করোনা ভাইরাস টিকে থাকতে পারে না৷ কারণ বাইরের তাপমাত্রা যাই হোক না কেনো আপনার শরীরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস৷
৭. হ্যান্ড ড্রায়ার করোনা মারে?
উত্তর: না৷ হাত শুকানোর যে মেশিন, করোনা ভাইরাসের উপর তার কোন প্রভাব নেই৷ আপনার যা করণীয় তা হল: বার বার সবান পানি বা স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া৷ এরপর টিসু, তোয়ালা বা গরম ড্রায়ার দিয়ে হাত শুকাতে পারেন৷
৮. নিউমোনিয়ার ভ্যাকসিন কি করোনায় কার্যকর?
উত্তর: না৷ নিউমোনিয়ার ভ্যাকসিন যেমন: নিউমোকক্কাল ভ্যাকসিন বা হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ভ্যাকসিন করোনার ক্ষেত্রে কার্যকর নয়৷ এই ভাইরাস একেবারে নতুন এবং ভিন্ন ধরনের, যার জন্য চাই আলাদা ভ্যাকসিন৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় গবেষকরা এ বিষয়ে কাজ করছেন৷
৯. নাকের ড্রপ কি সংক্রমণ থেকে বাঁচায়?
উত্তর: না৷ এমন কোন তথ্য-প্রমাণ এখনো মেলেনি যে নিয়মিত স্যালাইন পানি দিয়ে নাক পরিষ্কার করলে এই সংক্রমণ প্রতিরোধ করা যায়৷
১০. করোনা প্রতিরোধে বিশেষ কোন ওষুধ?
উত্তর: করোনা প্রতিরোধে এখন পর্যন্ত কোন ওষুধ নেই৷ কেবল লক্ষণ অনুযায়ী এ রোগে আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা৷
ইংরেজিতে একটা কথা আছে, ‘Prevention is better than cure’ অর্থাৎ প্রতিষেধক অপেক্ষা প্রতিরোধ উত্তম। বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা, দ্য ন্যাশনাল রিসোর্স কাউন্সিল অব ইউএসএ, দ্য ন্যাশনাল হেলথ অব সায়েন্স (ইউএসএ), দ্য ইউএস পাবলিক হেলথ সার্ভিস, দ্য আমেরিকান ডেন্টাল অ্যাসোশিয়েশনের বিভিন্ন প্রতিবেদন ভিন্নভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়েছে, যার চুম্বক অংশ নিম্নে সবার জন্য তুলে তুলে ধরার চেষ্টা করছি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪