অ্যান্টিজেন টেস্টের অনুমতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের
মেডিভয়েস রিপোর্ট: দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাবরেটরিতে অ্যান্টিজেনভিত্তিক টেস্ট চালুর অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ১৭ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরকে পাঠানো এক চিঠিতে এ অনুমতি দেওয়া হয়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুসরণ করে সকল স্বাস্থ্য ইনস্টিটিউটে এ পরীক্ষা পরিচালিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়ের সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য স্থাপনা-১ অধিশাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত ওই চিঠিতে আরও বলা হয়, সারাদেশে অ্যান্টিজেন টেস্টের চাহিদার প্রেক্ষিতে অতি অল্প সময়ে করোনা শনাক্ত করতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবনা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার অন্তবর্তীকালীন গাইডেন্স অনুসরণ করে দেশের সকল সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, সরকারি পিসিআর ল্যাব এবং সকল স্বাস্থ্য ইনস্টিটিউটে অ্যান্টিজেনভিত্তিক টেস্ট চালুর অনুমতি প্রদান করা হয়।
তবে শর্ত থাকে যে, যাচাই-বাছাইয়ের নিমিত্তে স্বাস্থ্য অধিদপ্তরে প্রক্রিয়াধীন কোভিড-১৯ ল্যাব সম্প্রসারণ নীতিমালাটি চূড়ান্ত হলে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪