২১ সেপ্টেম্বর, ২০২০ ০৩:২৪ পিএম
প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

অক্টোবর-নভেম্বরে ২য় ধাপে করোনা সংক্রমণের শঙ্কা

অক্টোবর-নভেম্বরে ২য় ধাপে করোনা সংক্রমণের শঙ্কা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আগামী অক্টোবরের শেষে ও নভেম্বরে দ্বিতীয় দফায় সংক্রমণের শঙ্কাকে সামনে রেখে বিদ্যমান অভিজ্ঞতা কাজে লাগিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২১ সেপ্টেম্ব) মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় এই নির্দেশ দেন তিনি। ভার্চ্যুয়াল এই বৈঠকে বরাবরের মতোই সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, প্রস্তুতির অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার আন্তঃমন্ত্রণালয় সভা ডাকা হয়েছে। 

মন্ত্রিসভা বৈঠক থেকে সবাইকে মাস্ক পরার জন্য সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে  খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, এ বিষয়ে জোহর ও মাগরিবের নামাজের সময় মসজিদ থেকেও প্রচারের জন্য বলা হয়েছে। জেলা তথ্য অফিসের মাধ্যমেও সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। 

এ সময় মন্ত্রিপরিষদ সচিব জানান, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। 

বৈঠকে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা নামে একটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়। এর মাধ্যমে খুলনায় একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে। এছাড়াও আরও একাধিক আইনের খসড়া অনুমোদন দেওয়া হয় বৈঠকে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
  আরও পড়ুন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক