এক মাসের মধ্যেই ভ্যাকসিন পাওয়ার বিষয়ে আশাবাদী ট্রাম্প
মেডিভয়েস ডেস্ক: এক মাসের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেছেন, ‘আমরা করোনাভ্যাকসিন হাতে পাওয়ার খুব কাছাকাছি আছি।’
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এবিসি নিউজে প্রচারিত সমর্থকদের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে করোনার এই মহামারি পরিস্থিতি নিজে নিজেই চলে যাবে বলে উল্লেখ করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা কয়েক সপ্তাহের মধ্যেই এটি পেয়ে যাব আপনারা তা জানেন। হয়তো এটা তিন সপ্তাহ বা চার সপ্তাহ। এর মাত্র কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার সকালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী চার সপ্তাহ বা আট সপ্তাহের মধ্যেই হয়তো ভ্যাকসিন চলে আসবে।
অন্যদিকে দেশটির সংক্রামক রোগের প্রধান চিকিৎসক ডা. অ্যান্থনি ফাউসি-সহ বিশেষজ্ঞরা জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে হয়তো ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হবে।
এদিকে, ডেমোক্র্যাট দলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হচ্ছে, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ফায়দা লুটতে রিপাবলিকান নেতা ট্রাম্প দ্রুত ভ্যাকসিন আনতে চাচ্ছেন। সে কারণে তিনি দেশটির সরকারী স্বাস্থ্য নিয়ন্ত্রক এবং বিজ্ঞানীদের রাজনৈতিকভাবে চাপ প্রয়োগ করে যাচ্ছেন।
নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন পেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প এবং বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রে এর মধ্যেই করোনায় মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। ওয়ার্ল্ডোমিটারের এক পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৭ লাখ ৮৮ হাজার ১৪৭। এর মধ্যে মারা গেছে ২ লাখ ১৯৭ জন।
দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৪০ লাখ ৬৮ হাজার ৮৬ জন। যুক্তরাষ্ট্রে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ২৫ লাখ ১৯ হাজার ৮৬৪। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ১৪ হাজার ১৬৫ জন।
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন