করোনায় বন্ধ থাকা আন্তর্জাতিক ফ্লাইট চালু করছে সৌদি
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আন্তর্জাতিক ফ্লাইটের উপর থেকে আংশিক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি আরব।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। ধাপে ধাপে আকাশপথ, স্থল এবং সমুদ্রপথে সব ধরনের নিষেধাজ্ঞা আগামী বছরের জানুয়ারি থেকেই তুলে নেওয়া হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, আগামী ১৫ সেপ্টেম্বর থেকেই আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর নাগরিক এবং সৌদির বাসিন্দা নন কিন্তু ইকামার অনুমতি আছে এমন নাগরিক এবং ভ্রমণ ভিসায় সৌদিতে প্রবেশ করা যাবে। তবে করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কেউ সৌদিতে প্রবেশের অনুমতি পাবেন না বলে জানিয়েছে সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয়। একইসঙ্গে এই নেগেটিভ সার্টিফিকেট দেশটিতে প্রবেশের ৪৮ ঘণ্টা আগে ইস্যুকৃত হতে হবে বলেও উল্লেখ করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
এছাড়াও সরকারি, সেনাবাহিনী এবং বিদেশি দূতাবাসের কর্মী এবং চিকিৎসাসেবা গ্রহণের প্রয়োজন এমন লোকজনও মঙ্গলবার থেকে সৌদিতে প্রবেশ এবং সৌদি থেকে অন্য দেশে যাতায়াত করতে পারবেন।
প্রসঙ্গত, করোনা মহামারি পরিস্থিতির কারণে প্রায় ৬ মাস ধরে সৌদিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩ লাখ ২৫ হাজার ৬৫১ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৪ হাজার ২৬৮। তবে ৩ লাখের অধিক রোগী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
আইসিডিডিআর,বি’র গবেষণা
গ্রামাঞ্চলে প্রতি তিনজন কিশোরীর মধ্যে দুইজন মাসিক-সংক্রান্ত সমস্যায় ভুগছে
দশ জেলায় আইসিইউ উদ্বোধন
এক হাজার শয্যার ২০ হাসপাতাল নির্মাণের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী